মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

যশোরে জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্মেলন

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর :
হিন্দু অধ্যুষিত যশোরের ভবদহ এলাকার ৯৬ গ্রামকে ঘিরে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে অনুষ্ঠিত হলো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আয়োজিত “হিন্দু সম্মেলন”।জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল এবং যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। সনাতনী অংশগ্রহণকারীদের উলুধ্বনি, সরব উপস্থিতি এবং ব্যতিক্রমী আয়োজনের কারণে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক গোলাম রসূল বলেন, “হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অযথা নাশকতার মামলা দেওয়া হচ্ছে—এটি উদ্বেগজনক। মিথ্যা মামলায় নিরপরাধ সনাতন ধর্মাবলম্বীদের গ্রেফতার করা হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। জামায়াতে ইসলামী এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।তিনি আরও জানান, ক্ষমতায় গেলে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সনাতন সম্প্রদায়ের পাশে বন্ধুর মতো দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারা।অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, জামায়াত ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্মেলনে আসতে বাধা ও হুমকি দেওয়া হচ্ছে এমন অবস্থার অবসান আমরা ঘটাবো। ভয় দেখিয়ে কিংবা মামলা দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না।সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার সভাপতি ডা. জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন, শিক্ষাবিদ চিত্তরঞ্জন বিশ্বাস, সমাজসেবক কালীদাস ধরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।হিন্দু অধ্যুষিত যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী সুন্দলী এলাকায় এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা আশা করেন, এ সম্মেলন সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের মনে নতুন আস্থার জন্ম দেবে।



ফেসবুকে আমরা
নোটিশ