রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

যবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি আল আমিন, সম্পাদক হাবিব

যবিপ্রবি প্রতিনিধি : সুবর্ণা বেগম : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন ‘যবিপ্রবি প্রেসক্লাব’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ‘ভোরের বাংলা নিউজ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন সভাপতি এবং ‘দৈনিক জাগো সংবাদ’-এর প্রতিনিধি মোঃ হাবিব উল্লাহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি আল আমিন বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষার্থী।ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন হাবিব কায়সার সাকিব।কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক আমরিন আল ফারাবি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, কোষাধ্যক্ষ মোঃ শাহিদ হাসান, সহ-কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাহি, তথ্যপ্রযুক্তি (আইসিটি) সম্পাদক মাহিন আল আকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পার্শা বিনতে শরীফ, ডিজিটাল মিডিয়া সম্পাদক ফাহিম মুনতাসিন এবং সহ-ডিজিটাল মিডিয়া সম্পাদক সুবর্ণা বেগম।এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন রাহুল হাসান, সানজিদা আক্তার মিথি, মোঃ রাজু, শাহরিয়ার হোসেন, জাহিদ হাসান, শাহজীদ হাসান মুন্না, মোঃ মাহমুদুল হাসান ও রাকিবুল হাসান সজীব।নতুন নেতৃত্বের প্রতিক্রিয়া জানিয়ে সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিক চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও যৌক্তিক দাবিগুলো গণমাধ্যমে প্রকাশে যবিপ্রবি প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।এদিকে যবিপ্রবি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ