রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

মৌলভীবাজারে মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই প্রতিবাদ; পুলিশ সুপার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই বড় প্রতিবাদ বলে মতো মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে হবে বলে তিনি জানান। মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময়
সভায় তিনি এসব কথা বলেন।সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে মৌলভীবাজার জেলার বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২রা ডিসেম্বর) মৌলভীবাজার
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে
এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার হিন্দু ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। তারা এই নেতিবাচক কার্যক্রমকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অবহিত করেন।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সবাইকে গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,”আমরা হিন্দু-মুসলিম সবাই বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে কাজ কর‍তে হবে।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা বিএনপি, জামায়াতে ইসলামী,খেলাফতে মজলিস,হেফাজতে ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।



ফেসবুকে আমরা
নোটিশ