মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারে অহিংস দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই- এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২রা অক্টোবর) সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি) ও ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ শ্রীমঙ্গলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইদিন মৌলভীবাজার প্রেসক্লাবের সামনেও পিএফজির উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ইউকে এইড ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় প্রতিবছর ২রা অক্টোবর বিশ্ব অহিংস দিবস হিসেবে পালন করা হয়।
অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় ও পিএফজি’র সদস্য ও জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত,মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শামীম আহমেদ, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, অ্যাম্বাসেডর কাজী আসমা, সদস্য মকসুদুর রহমান ও এম এ রহিম নোমানি (সমাজসেবক) প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট, সাংবাদিক, ব্যবসায়ী, পিএফজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, পিএফজির সদস্য ছায়ফুর রহমান, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সহসমন্বয়কারী চৌধুরী সিরাজাম মনিরা, সদস্য প্রবীর সিংহ, টিআইবির ইয়েস সদস্য মো: তোফায়েল আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।একই দাবীতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিএফজি মৌলভীবাজারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার কো-অর্ডিনেটর খালেদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সিনিয়র সাংবাদিক নরুল ইসলাম শেফুল, এডভোকেট মোশতাক আহমদ, মো, মাহমুমুদর রহমানসহ আরও অনেকে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ