শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোদি লাল জবাইয়ের মধ্য দিয়ে সমাবেশ ও লংমার্চ সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ মোদি লাল নামে একটি গরু জবাইয়ের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসন বিরোধী লংমার্চ, সমাবেশ ও সামাজিক জিয়াফত শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (৯ ফেব্রæয়ারী) দুপুর আড়াইটায় জেলার শিবগঞ্জ উপজেলার পাাইলিং মোড়ে এই গরু জবাই করে ‘বাংলাদেশের জনগন’ নামে একটি সংগঠন। এর আগে সকাল থেকে শিবগঞ্জ সরকারী হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। পরে দুপুওে সেখান থেকে ‘ভারতীয় আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ‘বীরের মরেনা, বিজিবি জিন্দাবাদ’ ‘সীমান্ত হত্যা বন্ধ কর’ প্ল্যাকার্ড সম্বলিত একটি বিশাল জমায়েত নিয়ে সীমান্ত অভিমুখে লংমার্চ করেন বাংলাদেশের জনগন সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় শিবগঞ্জ সরকারী হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আমজনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, তারেক রহমান, অবসরপ্রাপ্ত কর্ণেল মিয়া মশিউজ্জামান, হেফাজতে ইসলামের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, প্রচার সম্পাদক নাইমুল হাসান এবং হেফাজতে ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ ইসহাক।
সমাবেশে নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর লাশ শুধুমাত্র একটি ছবি নয়, এই ছবি কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়ে দেয়। কারণ বিগত ১৫ বছরে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফলে ফেলানীসহ অসংখ্য ভাইবোন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের হাতে হত্যাকান্ডের শিকার হয়েছেন। তাই ভারতের তোষণনীতির বিরুদ্ধে রাজনীতিবীদদের নতজানুতা পরিহার করার আহবান জানান তারা।
বক্তারা আরো বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্যতা থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফের সামনে যেভাবে কাস্তে হাতে কৃষক বাবুল অগ্রগামী হয়েছিলেন, ঠিক সেভাবে আগামী দিনেও ভারতীয় যেকোনো আগ্রাসন এ দেশের জনগন প্রতিরোধ করবে।আমজনতার সংগঠন ‘বাংলাদেশের জনগন’ সংগঠনটি সদস্য সচিব তারেক রহমান বলেন, মিডিয়ায় সারা বিশ^ দেখেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জবাসী বিএসএফের মুখোমুখী হয়ে প্রতিবাদ করেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। তাদের এই সাহসে তরুনরা অনুপ্রাণিত হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাতে এসেছি। আমারও তাদের থেকে শিক্ষা নিতে এখানে লংমার্চে এসেছি। ভারত গরু রাজনীতির মধ্য দিয়ে মুসলিমদের নিপিড়ন করে। গরু খাওয়ার অপরাধে মুসলিমকে মারধর করে। এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই জিয়াফত। কারণ জিয়াফত বাংলাদেশের মানুষের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি।এর আগে লংমার্চ, সমাবেশ ও জিয়াফত সফল করতে শনিবার (৮ ফেব্রæয়ারী) রাত ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে বাস যোগে যাত্রা শুরু করে রবিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে প্রবেশ করে ৬টি যাত্রীবাহী বাস। এসব বাসে দেশের বিভিন্ন জেলার প্রায় ৫ শত ছাত্র-জনতা অংশ নেন। পরে সন্ধ্যায় সীমান্তে বিএসফের বুলেটে নিহতদের নাম সম্বলিত ফানুস উড়ানো হয়।



ফেসবুকে আমরা
নোটিশ