রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দূর্ঘটনায় প্রবাসী জিয়াবুর রহমান (৩৬) এর মৃত্যু হয়েছে।রোববার (৩রা নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেলে করে দুধ বিক্রয় করার জন্য পৌরশহরস্থ হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বড়লেখা- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পাখিয়ালা চৌমুহনী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রাণ যায় যুবকের। নিহত ব্যক্তি উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব উদ্দিনের ২য় ছেলে জিয়াবুর রহমান (৩৬)।প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়,আজ সকাল সাড়ে ৭টার দিকে জিয়াবুর রহমান মোটরসাইকেল যোগে বাড়ি হতে দুধ বিক্রয় করতে বাজারে যাওয়ার পথে পৌরশহরের পাখিয়ালা চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াবুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে(কাতার) ছিলেন। গত ২ মাস আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন।
বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রবাস থেকে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ