প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-৮, বরিশাল এবং র্যাব-৪, মিরপুর ক্যাম্প এর একটি সম্মিলিত আভিযানিক দল সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ২২৫০ ঘটিকার সময় ঢাকা মহানগরের দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসান (৩০), পিতা- নান্নু দেওয়ান, সাং-হাসানপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল’কে আটক করা হয়। মামলার বিবরণে জানা যায় যে, গ্রেফাতারকৃত অভিযুক্ত মেহেদী হাসান (৩০) সহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিম (৩১) কে গত ১০/০৭/২০২৩ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৭.৩০ ঘটিকার সময় ভিকটিম বসত বাড়ীর উত্তর পার্শ্বে সুপারী বাগানে সুপারির বাইল আনতে গেলে অভিযুক্তরা চারদিক থেকে ঘিরে ধরে মুখ চেপে ধরে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও অভিযুক্তদের মোবাইলে ধারণ করে রাখে এবং ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়াসহ খুনের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের ডাকচিৎকার শুনে ভিকটিমের মা ও বোন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
উল্লিখিত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে বরিশালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে বরিশালের মেহেন্দিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লিখিত ঘটনাটি র্যাব-৮, বরিশাল এর নজরে আসলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।এরই প্রেক্ষিতে র্যাব-৮ ও র্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, আটককৃতকে ঢাকা মহানগরের দারুস সালাম থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।