সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সিগঞ্জ আ.লীগের মিছিলের ঘটনায় ৯৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে ৯৫ জনের বিরুদ্ধে। মামলার পর থেকে এলাকায় টানা অভিযানে নেমে ১০ জনকে আটক করেছে পুলিশ।আজ বুধবার সকাল ৯টার দিকে সিরাজদিখান থানার উপপরিদর্শক নাহিদ মাসুদের দায়ের করা মামলায় স্থানীয় যুবলীগ ছাত্রলীগের ৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আরও ৪০–৫০ জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।থানা সূত্রে জানা যায়, ওসি মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এতে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দশজনকে ধরা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন
মো. মন্টু ভূইয়া (৩০), মো. নাইম শেখ উজ্জল (২২), মো. হায়দার শেখ (২২), রহিম শেখ (২৪), মো. মকবুল হোসেন (৫৪), ইউসুফ শেখ (৪৯), বাচ্চু সরকার (৪৮), আলমগীর হোসেন (৫০), মো. হালিম বেপারী (৩৮) ও মো. সজিব মোল্লা (৩৬)।উল্লেখ্য, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের সমর্থনে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে মিছিল বের করে যুবলীগ–ছাত্রলীগ। অভিযোগ রয়েছে, তখন পুলিশের টহল দলের সামনে থেকেই ওই কর্মসূচি পরিচালনা করা হয়। ঘটনার পর টহল টিমে থাকা উপপরিদর্শক কামরুজ্জামান সিকদার ও দুই কনস্টেবল বাদশা মিয়া এবং সফিকুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ