মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

মানবতার সেবায় শামচুন নাহার ফাউন্ডেশন উত্তর দুধখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ​মাদারীপুরের উত্তর দুধখালি তালতলা বাজার সংলগ্ন শামচুন নাহার ফাউন্ডেশন প্রাঙ্গণে আজ দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কর্মসূচি পালিত হয়েছে। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী মোঃ নুরুল ইসলাম গোলাম রসুল খালাসী এর ঐকান্তিক প্রচেষ্টায় এই ফাউন্ডেশনটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করছে । আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৩টা পর্যন্ত চলে যেখানে বিপুল সংখ্যক রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। ক্যাম্পে সেবা প্রদান করেন ডাঃ ফয়সাল আহমেদ। এই মহতী উদ্যোগটি সার্বিকভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নূরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আরিফ তালুকদার ​মেডিকেল ক্যাম্প ছাড়াও শামচুন নাহার ফাউন্ডেশন নিয়মিতভাবে অসহায়দের সরাসরি সহায়তা এবং বিশুদ্ধ পানি সরবরাহে অনেকগুলো টিউবওয়েল স্থাপন করেছে। এছাড়া অসহায়দের বাৎসরিক ভাতা প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ এবং বয়স্কদের জন্য আরবী শিক্ষার কার্যক্রমও চালু রাখা হয়েছে
​শামচুন নাহার ফাউন্ডেশনের এই বহুমুখী সামাজিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠাতার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি করা হবে যাতে এলাকার কোনো মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত না থাকে



ফেসবুকে আমরা
নোটিশ