প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী এবং প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন পোয়ালী মাদারীপুর এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সেপ্রেক্ষিতে, গত ০১ জুন ২০২৬ তারিখ রাত ২২০৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ সোহেল সরদার@ভাইয়া সোহেল(৪০), পিতা-সিরাজ সরদার, সাং-পোয়ালী মাদারীপুর, ৯নং ওয়ার্ড, কালকিনি পৌরসভা, জেলা-মাদারীপুর’কে আটক করে এবং তার পরিহিত লুঙ্গির ডান কোচের মধ্য হতে ৩৩ (তেত্রিশ) পিস কথিত নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লদ্ধ ১৮,৯৩০/-(আঠার হাজার নয়শত ত্রিশ) টাকা এবং ০৩টি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অভিযুক্তকে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদকের নিয়মিত মামলা করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।