শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৭ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষক, ইমাম, অভিভাবক ও সুধীসমাজের প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সভায় অংশ গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “মাদক এবং সাইবার অপরাধ বর্তমান সময়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি আমাদের সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। শুধু আইন প্রয়োগ করে এই অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।” যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় সাইবার অপরাধের শিকার হলে কীভাবে আইনি সহায়তা নিতে হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে র‍্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক ও অভিভাবকেরা তাদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং র‍্যাব-৮, বরিশাল এর এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান। সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান বক্তারা। সেমিনারের শেষ র‍্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জনাব মোঃ আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মামুন অর রশিদ,র‍্যাব-৮, সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম- সেবা



ফেসবুকে আমরা
নোটিশ