বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

মহেশখালীতে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনে সংবর্ধনা

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে এসএসসি ও দাখিল’২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে করণীয় শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন ও এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার, ৮ ই আগস্ট বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা ব্যাপী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও এম, জুয়েল ও মামুনের সঞ্চালনায় মহেশখালী উপজেলা হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হাশেম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন.. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের, উত্তর নলবিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আবু তাহের, হোয়ানক আদর্শ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলম, কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ইব্রাহিম, আল ঈমান আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল গাফফার, মহেশখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শফিউল আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন’সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানবৃন্দ।অনুষ্ঠানের প্রথম অধিবেশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে করণীয় শীর্ষক গাইডলাইন সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শহরের মেডিকেল ও ডেন্টাল এডমিশন কোচিং বিভাগীয় প্রধান (জিকে) নাজিম উদ্দিন সোহান, চকবাজার সাফিক্স একাডেমির নির্বাহী পরিচালক ও কলামিস্ট রাকিব বিন মোস্তফা,জিকে স্পেশালিষ্ট নুরুল মোস্তফা হৃদয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মহেশখালী উপজেলা প্রথম হওয়া শিক্ষার্থী সাদিয়া শিবলী দোহা ও চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইমুন আলম আদিল। অনুষ্ঠানে ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৮০জন এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মাধ্যমিকে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ