শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মহিলা কলেজের সভাপতিকে সংবর্ধনা

তেরখাদা প্রতিনিধিঃ খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে আজ বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। কলেজ মিলনায়তনে আয়োজিত এ বণার্ঢ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং চিত্রা মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি জনাব কে এম আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ এর সহধর্মীনি মিসেস সাবিনা আজাদ, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মান্নান।জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু, কলেজ শিক্ষক প্রতিনিধি ও কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, জ্যেষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস,প্রভাষক মসিউর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবির, কে এম আলী দাদ, বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ,মোঃ শরীফুল ইসলাম, ছাত্রী সুরাইয়া ইসলাম সিমি ও নুসরাত জাহান সহ আরও অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে আগামীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ