শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০০ পিস ইয়াবা সহকারে এক মাদক ব্যবসায়ী আটক

আদিলুর রহমান আদিল ক্রাইম রিপোর্টার : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোবারক হোসেন মুন্সি (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের নামা কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোবারক হোসেন মুন্সি কান্দি গ্রামের মৃত নেওয়াজ আলীর ছেলে এবং আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী।আজ শুক্রবার (১২ জুন) সকালে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
পাগলা থানার এসআই (নিঃ) সুজিত কুমার সরকার, এএসআই (নিঃ) জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার নামা কান্দি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোবারক হোসেন মুন্সী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এছাড়াও গফরগাঁও থানার ২ টি মামলার পরোয়ানাভূক্ত ও ভালুকা থানার ১ টি মামলার পরোয়ানাভূক্ত আসামী সে।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আজ শুক্রবার (১২ জুন) সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



ফেসবুকে আমরা
নোটিশ