সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

সুমন আহমেদ :মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ২ বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক চাঁদপুর সময়ের মতলব প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে
এশিয়ান টেলিভিশন ও নয়া দিগন্তের মতলব প্রতিনিধি সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান শুক্রবার (২৪ এপ্রিল) মতলব উত্তর প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর দর্পনের মতলব উত্তর প্রতিনিধি মোঃ জহিরুল হাসান মিন্টু ও আজকের জনবানী পত্রিকার মতলব প্রতিনিধি মোঃ জাকির হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহীন আলম ও দৈনিক একাত্তর কন্ঠের মতলব উত্তর প্রতিনিধি মোঃ লিয়াকত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে এস টিভি ৫২লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্রের কপি জমা না দেওয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কেউ প্রার্থী না হওয়ায় সেগুলো শূন্য রয়েছে। এসব পদ পরবর্তীতে কার্যকরী কমিটি পূরণ করবে বলে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ