সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ ৩নং দুর্গাপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে দোয়া ও সমর্থন চান মোঃ রেজাউল করিম উপল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবিতে জন্মাষ্টমী উদযাপন

যবিপ্রবি প্রতিনিধি:সুবর্ণা বেগম : ঙ্গল শোভাযাত্রা, পূজা-অর্চনা, গীতাপাঠ ও কীর্তনসহ নানা ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ উদযাপিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পূজা-অর্চনা, ভক্তিমূলক গীতাপাঠ ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বলেন, “বিশ্ববিদ্যালয় সকল ধর্ম ও মতের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির স্থান।” বক্তব্যের এক পর্যায়ে তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যবিপ্রবি ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির স্থাপনের আশ্বাস দেন।অনুষ্ঠানে উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ট্রেজারার), প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ