শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু

ভোলা বোরহানউদ্দিন চাঞ্চল্যকর হত্যা মামলার দুই জন অভিযুক্ত র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারা বাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, অস্থায়ী র‌্যাব ক্যাম্প, ভোলা, র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-০২ মোহাম্মদপুর, ঢাকা এবং র‌্যাব – ১১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৮ জুন ২০২৬ ইং তারিখ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হত্যা মামলার এজাহারনামীয় ০২ জন অভিযুক্ত ১। মোঃ তানজিল (২৪), ২। মোঃ বেলাল হোসেন (২১), উভয় পিতা- ফয়জুল্লাহ, সাং- ছোটপাতা, ১নং ওয়ার্ড, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলাদ্বয়কে গ্রেফতার করে। এজাহারের বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত ১। মোঃ তানজিল (২১), ২। মোঃ বেলাল হোসেন (২১) সহ অন্যান্য অভিযুক্তরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে পরষ্পর যোগসাজসে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গত ২৯ মে ২০২৬ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় রাজমিস্ত্রির কাজের টাকার হিসাব করবে বলে ভিকটিমকে বোরহানউদ্দিন থানাধীন ৩নং দেউলা ইউনিয়নের ছোট পাতা ১নং ওয়ার্ডস্থ করিমউদ্দিন এর বসত বাড়ীর পূর্ব পাশে পুকুরের ঘটলার উপর ও পুকুরের পানিতে ফেলে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। উক্ত সময়ে ভিকটিমের চিৎকার শুনে ভিকটিমের বাবা গিয়ে স্থানীয় লোকজনদের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করতঃ দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখিত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে অপরাধীরা অত্যান্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা ও র‌্যাব-১১, নারায়নগঞ্জ এর চৌকস আভিযানিক দল অভিযুক্তদের অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এজাহারনামীয় অভিযুক্ত মোঃ তানজিল (২৪) কে নারায়নগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানায় এবং মোঃ বেলাল হোসেন (২১) কে ডিএমপির মোহাম্মদপুর থানা গ্রেফতার পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ