বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ভোলা দক্ষিণ প্রেসক্লাব উপদেষ্টা নির্বাচিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বিশ্বসাংবাদিকতায় লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ ভূষিত খ্যাতিমান সাংবাদিক ও সমাজসেবক, আন্তর্জাতিক গণমাধ্যম ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ, অস্ট্রিয়া প্রবাসী বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। আবারো ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। অতিসম্প্রতি দ্বীপজেলা ভোলার মিডিয়া নগরী কুঞ্জের হাটের গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্টে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সভা ও সম্মেলনে উপস্থিত কার্যনির্বাহী কমিটি ও স্হায়ী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। অত্যন্ত সুশিক্ষিত তিন কন্যা লাভলী, ডেইজি, শিউলি এবং একমাত্র পুত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ভিয়েনা সিটির জনপ্রিয় কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নের গর্বিত পিতা মাহবুবুর রহমান অস্ট্রিয়া তথা সর্ব ইউরোপীয় বাঙালি কমিউনিটিতে আপন প্রজ্ঞা প্রতিভা ও মানবিকতার কল্যাণে স্বনামখ্যাত।সহধর্মিণী দৌলতুন্নেসা রহমান তার সকল শুভ কাজের সারথী। ইউরো বাংলা টাইমস ছাড়াও ভোলার কৃতিসন্তান মাহবুবুর রহমান দৈনিক ভোরের সংলাপ ও সাপ্তাহিক সেরাকণ্ঠের অল ইউরোপিয়ান ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে সম্মানসহ স্নাতকোত্তর মাহবুবুর রহমানের মতো গুণী মানুষের সাহচর্যে অবিরাম এগিয়ে যাচ্ছে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন- এ্যাবজা । দক্ষ সংগঠক মাহবুবুর রহমা ১৯৮৪,১৯৮৫, ১৯৮৭ এবং ১৯৮৮ সালে সুনামের সাথে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবুর রহমান ১৯৭৫ থেকে ১৯৮৪ পর্যন্ত ভোলা সমিতি ঢাকার সহসম্পাদক ছিলেন। ১৯৫৮ সালের ৩০ সেপ্টেম্বর ভোলার তজুমদ্দিনের চাপড়ী গ্রামে জন্মগ্রহণ করেন মাহবুবুর রহমান । যদিও স্বদেশে মানুষের সেবায় সিংহভাগ সময় কেটেছে ভোলার লালমোহনে। আপামর মানুষ তাকে লালমোহনের সন্তান ভাবতেই সাচ্ছন্দ্য বোধ করেন। ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রণির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র উপদেষ্টা নির্বাচিত হয়েছেন- অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল। উপদেষ্টা নির্বাচিত হয়েছেন- বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ তাহের, সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, সাংবাদিক কিরণ শর্মা , সাংবাদিক নজরুল হক অনু, সাংবাদিক খান সেলিম রহমান, অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাংবাদিক সোহেল আজিজ শাহীন, কবি গাজী তাহের লিটন এবং সহ.অধ্যাপক মাহবুবুল আলম শাহীন।



ফেসবুকে আমরা
নোটিশ