টাঙ্গাইল প্রতিনিধি: গত সোমবার (১০ মার্চ’২৫) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ৬নং নিকরাইল ইউনিয়ন শাখার উদ্যোগে মাটিকাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার।অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন মজলুম জননেতা সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস ছালাম পিন্টু।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক মো: রাজু আহম্মেদ। উপজেলাটির স্থানীয় বিএনপির নেত্রীবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠাটির আয়োজনে ছিলেন নিকরাইল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।