শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

ভারত-বাংলাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর বিবাহবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :ভারত-বাংলাদেশের সুপরিচিত স্বনামধন্য কবি, প্রাবন্ধিক, সম্পাদিকা, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যাভিনেত্রী, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর বিবাহবার্ষিকী উপলক্ষে উপস্থিত সাহিত্যপ্রেমী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের মধ্যে শুভেচ্ছা ও শুভকামনা বিনিময়ের এক উৎফুল্ল আবহ সৃষ্টি হয়। বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন দুই বাংলার অর্থাৎ এপার বাংলা ওপার বাংলার কবি, সাহিত্যিক, পাঠক এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
মাধুরী ব্যানার্জী দীর্ঘদিন ধরে কবিতা, গল্প ও ছড়া রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। যার কারণে ভারত-
বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সকলের কাছে মাধুরী ব্যানার্জী আজ একটি উজ্জ্বল নক্ষত্র। তাঁর লেখায় মানবিক মূল্যবোধ, মা-মাটি-মানুষ,প্রকৃতিপ্রেম, বাস্তব ও কাল্পনিক বিষয়াবলীর কাব্যিক উপস্থাপন, সমাজ-সচেতনতা এবং জীবনের নানা অনুভূতির কাব্যিক বহি:প্রকাশ দৃশ্যমান। শিশু-কিশোর সাহিত্যেও তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত। দুই বাংলার সাহিত্যজগতেও তিনি একজন সুপরিচিত ও সম্মানিত সাহিত্যস্রষ্টা । বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সাহিত্য গ্রুপের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় কবিতা ও অণুগল্প প্রকাশ করে নিয়মিতভাবে তিনি বিজয়ী হয়ে সম্মাননাপ্রাপ্ত হচ্ছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও ভারতে নিয়মিত কাব্যগ্রন্থ ও গল্পের বই প্রকাশ করে আসছেন। এপর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা : ৬টি।এরমধ্যে কবিতার বই ৪টি ও গল্পের বই ২টি। এছাড়াও কবি মাধুরী ব্যানার্জী ভারত-বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ও ম্যাগাজিন-স্মরণিকায় নিয়মিতভাবে লেখা পাঠাচ্ছে এবং তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, অণুগল্প, ছড়া প্রকাশ হচ্ছে।বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনারম্বরপূর্ণ এক অনুষ্ঠানে শুভেচ্ছা-শুভকামনা বিনিময়পর্বে উপস্থিত বক্তারা বলেন, মাধুরী ব্যানার্জী-অসীম ব্যানার্জী দম্পতি তাদের পারিবারিক ও দাম্পত্য জীবনে একে-অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার যে নিদর্শন রেখে চলেছেন তা সমাজের সকলের জন্য অনুকরণীয়। উপস্থিত সকলেই অসীম ব্যানার্জী-মাধুরী ব্যানার্জীর দাম্পত্য জীবনের দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা-সহমর্মিতা বৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেন। মাধুরী ব্যানার্জী যেন সাহিত্যসাধনায় ও সাহিত্যচর্চার ক্ষেত্রে আরও অনুকুল পরিবেশ পেয়ে তার কবিতা, ছড়া, অণুগল্প নিয়মিতভাবে প্রকাশ করে সাহিত্যাঙ্গনের প্রতিটি শাখায় এভাবেই তাঁর প্রতিভার স্বাক্ষর রাখুক সকলেই এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল সাহিত্য-সারথী ও সাহিত্যপ্রেমীরা তাঁর সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য তাঁর নিরবচ্ছিন্ন সাহিত্যনির্ভর সৃজনশীল সাহিত্যকর্ম এভাবেই অব্যাহতভাবে চলমান থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বিবাহবার্ষিকীর এই শুভক্ষণে উপস্থিত সকলে মাধুরী ব্যানার্জী ও তাঁর জীবনসঙ্গী অসীম ব্যানার্জীর জন্য পুষ্পিত শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তাঁদের দুজনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যাপিত জীবনের সুখ-সমৃদ্ধির প্রার্থনায় সকলে একাত্মতা প্রকাশ করেন । কবি মাধুরী ব্যানার্জী তাঁর হৃদয়-মনের মাধুরী মেশানো সকল সৃষ্টিকর্ম দিয়ে বাংলা সাহিত্য ভান্ডারকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে আরও ভূমিকা রাখুক। তাঁদের দাম্পত্য জীবন আদর-স্নেহ-প্রেম-ভালোবাসা,পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা,
সৌহার্দ্য ও সাফল্যের আলোয় আরও উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠুক আজকের এই বিশেষ দিনে এটাই সকলের কাম্য।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ