শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ভাবীকে খুন করলো দেবর

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান এলাকায় দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২)’কে ছুরিকাঘাতে খুন করলো আপন দেবর। নিহত নারী উপজেলার পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে গিয়ে পান দোকানি ভাবি কারিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। এসময় বাজারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা বলেন, ছুরিকাঘাতে আহত হওয়া নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। ছুরিকাঘাত করে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে গেছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ