মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক পটুয়াখালী বসতবাড়িতে ৯১ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল লুট জাতীয় ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির বাজিমাত, অর্জন দ্বিতীয় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতিগণ অংশগ্রহণ করেন।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরুল ইসলাম খান আলিম , মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালি এনায়েতপুর ) এবং সম্মানিত সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।সভাপতিত্ব করেন ,আফরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেলকুচি, সিরাজগঞ্জ।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতিগণ সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।মতবিনিময় সভায় বেলকুচি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত, গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও মতামত প্রদান করা হয়।অনুষ্ঠানটি আয়োজন করেন, উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ