শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৩তম শাহাদাতবার্ষিকী পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৩ তম শাহাদাতবার্ষিকী সোমবার। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।হামিদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা সূত্রের বরাতে জানা গেছে, ১৯৭১ সালের ২৮শে অক্টোবর ভোরে কমলগঞ্জ উপজেলার ধলই ভারত সীমান্তে গ্রেনেড হামলা করে পাকিস্তানি বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দেন বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান। সেখান থেকে ফেরার পথে পাকিস্তানি বাহিনীর একটি দলের ছোড়া গুলিতে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।বিএনপি সরকারের সময়ে ধলই সীমান্তে ঘটনাস্থলে চিরসবুজ চা-বাগানের মাঝে স্থাপন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ। বর্তমানে স্মৃতিসৌধ এলাকায় মুক্তিযুদ্ধের তথ্য ও চিত্র সমন্বয়ে এখানে গড়েছে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান জাদুঘর। দেশের মুক্তির জন্য জীবনদানকারী এই বীরের গল্প জানতে কমলগঞ্জের ধলই চা-বাগানে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান জাদুঘরে নিয়মিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি-বিদেশি পর্যটক আসেন যাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মরন করতে।



ফেসবুকে আমরা
নোটিশ