বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একই পরিবারের বাবা মা ও ছেলে এই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের মৃত আলি মাহমুদের ছেলে নুরুল আমীন(৬০),তার সহধর্মিনীফাতেমা বেগম(৫০) ও ছেলে ফরহাদ শাহ(৩৮)। সোমবার বিকেলে অনন্তপুর গ্রামে তাদের একটি টং দোকানে কাজ করার সময় বাবা,মা ও ছেলে ঘরের ভেতরে থাকা বিদ্যুৎতের তারে হাত লেগে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে দেখেন টং দোকানেই তিনজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের স্থানীয় বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ তিনটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ