শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

বিএনপি অফিস ভাঙচুর, ১৪ মাস পর সাংবাদিকসহ ৬৯ জনের নামে মামলা

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” ভাঙচুরের মামলায় এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে।৩ ও ৪ জানুয়ারি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, ২৯ অক্টোবর ২০২৩ সালে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” নামক একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দীর্ঘ ১৪ মাস পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপি নেতা আফজাল হোসেন বাদী হয়ে এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ২৯শে অক্টোবর সন্ধ্যা ০৬টায় উল্লেখিত ৬৯ জন আসামী সহ ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ী” ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এ মামলা আসামি করা হয়েছে প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য, দৈনিক আজকের বসুন্ধরা, দৈনিক গনমুক্তি, ও অনলাইন পোর্টাল “লালমনি টাইমস” এর সম্পাদক মিজানুর রহমানকে।অভিযুক্ত সাংবাদিক মিজানুর রহমান বলেন, যে ঘটনায় আমাকে আসামি করা হয়েছে সে ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আমাকে হয়রানি করতে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি এ মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন।প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল বলেন, বিনা অপরাধে সাংবাদিককে হয়রানি করলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ