সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

বাউফল সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে বাজারের ইজারা উঠানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার কালাইয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. স্বপন মৃধা (৪৫), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬০) ও নুর হোসেনের ছেলে শিক্ষার্থী জুবায়ের হোসেন খান (২১)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বন্দর কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা উঠানোকে কেন্দ্র করে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে সন্ধ্যায় তুহিন ও গিয়াস পক্ষের বিএনপি দলীয় নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় কুপিয়ে ৩ জনকে আহত করা হয়।এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা বাগ বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ৩ জন জখম হয়েছেন। আহতদের পরিবারেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।



ফেসবুকে আমরা
নোটিশ