ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা বারহাট্টা উপজেলায় সার অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে দুই জরিমানা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর ) বিকালে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বারহাট্টা উপজেলার আসমা ও চিরাম ইউনিয়নে বিভিন্ন সারের দোকান মনিটরিং করা হয়। এসময় লাইসেন্স ব্যতীত সার বিক্রয় করায় ০২ জনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮ (২) ধারায়, ক্রয় ও বিক্রয়ের রশীদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ০২ জনকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (১)(ঞ) ধারায় এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ০২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ০৬টি মামলায় ২০০০০/- অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার, বারহাট্টা।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।