বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বাঘারপাড়ায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃওবাইদুল হক যশোর : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে শহীদ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘারপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায়। অনতিবিলম্বে ওই দিনের খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল আলিম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হাই, ও যুব সভাপতি মতিউর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক রফিকুল ইসলাম।



ফেসবুকে আমরা
নোটিশ