শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

বাগমারা’য় যুবদল কর্মীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার : রাজশাহীর-বাগমারা’য় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে শনিবার (১ফেব্রুয়ারী) রাত আটটার দিকে নিজ বাড়ির সামনে যুবদল কর্মী সাদ্দাম হোসেন (৩৪) কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গ্রামবাসী একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল মান্নান কে আটক করে পুলিশে দিয়েছে।
জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে যুবদল কর্মী সাদ্দাম হোসেন স্থানীয় বাজার থেকে বাড়িতে যাবার পথে রাতের আঁধারে দুর্বত্তদের হামলার শিকার হন।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আব্দুল মান্নান কে আটক করে। আরো আট দশজন পালিয়ে যায় বলে জানা গেছে।স্থানীয়দের ভাষ্যমতে, আটককৃত আব্দুল মান্নান বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা লুৎফর রহমানের ক্যাডার বাহিনীর প্রধান ছিল। সে লুৎফর চেয়ারম্যান, তার ভাই জব্বার ও রফিকের নির্দেশে ওই যুবদল কর্মীর উপর হামলা চালিয়েছে। ২০১৮ সালেও তার উপর হামলা চালিয়েছিল একই বাহিনী।
বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শনিবার রাত আটটার দিকে যুবদল কর্মীর উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। গ্রামবাসী একজন কে ধরে পুলিশে দিয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে।হামলাকারীরা লুৎফর চেয়ারম্যানের পেটুয়া বাহিনীর সদস্য বলে জানান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।



ফেসবুকে আমরা
নোটিশ