শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগমারা’য় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা’য় নিখোঁজের একদিন পর এক ভ্যানচালকের ভাসমান লাশ পুলিশ উদ্ধার করেছে। ওই ভ্যানচালকের নাম নয়ন হোসেন (৩৬)। তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। আজ শনিবার দুপুরে বাড়ির কাছাকাছি এক পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে লোকজন মচমইল রাজবাড়ির পাশের এক পুকুরে এক যুবকের ভাসামান লাশ দেখতে পান। তবে লোকজন এসে নয়নের লাশ সনাক্ত করে। থানায় খবর দেওয়া হলে দুপুর দুইটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তাঁর স্ত্রী রাণী খাতুন জানান, তাঁর স্বামী পেশায় একজন ভ্যানচালক। গতকাল শুক্রবার তাঁর স্বামী ভ্যানটি বিক্রি করেন। রাতে আর বাড়িতে ফিরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজেও পাননি। আজ দুপুরে লোকজন পুকুরে গোসল করতে গিয়ে ভাসমান লাশটি দেখতে পান।
কীভাবে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে তা বলতে পারছেন না। নয়ন হোসেন নেশাগ্রস্ত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুকে আমরা
নোটিশ