মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

জামাল হোসাইন: আদালতের নির্দেশ অমান্য করে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে এবিএম সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির ঘর ভাঙচুর ও গাছপালা কাটা হয়। ভুক্তভোগী এবং মামলা সূত্রে জানা গেছে, ওয়ারিশ সূত্রে পশ্চিম মহেশপুর মৌজায় জে এল নং ১৪ এসে খতিয়ান নং ২৮১ এস.এ ৯৮৪ নম্বর দাগে ৭৯ শতাংশ জমির মালিক সিদ্দিকুর রহমান । জমি দখলের এ চেষ্টা নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন সিদ্দিকুর রহমান। আদালত এই জমির ৩০ শতাংশর ওপর স্থিতাবস্থা (১৪৪ ধারা) জারি করেন।বাকেরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস জানান, আদালতের ১৪৪ ধারার এই নোটিশ উভয় পক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।সিদ্দিকুর রহমান জানান, জমি দখলের উদ্দেশ্যে ৩ মে শাবল, দা ও কুড়াল নিয়ে আজিজ হাওলাদার ও তাঁর ছেলে রবিউল হাওলাদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল সিদ্দিকুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির রান্নাঘর ও সীমানার বেড়া ভেঙে ফেলে। কেটে ফেলে আম, নারকেল, মেহগনিসহ বেশ কয়েকটি গাছ। এতে বাধা দিলে বাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে দিন মজুর এবিএম সিদ্দিকুর রহমানের ভোগ দখলিয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে স্থানীয় ভূমিদস্যু আজিজ হাওলাদার এবং তার পুত্র রবিউল হাওলাদার নানাবিধ ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। ভূমিদস্যু চক্রর্টি ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে একাধিক হামলা মারধর করে। এছাড়া বিভিন্নভাবে সিদ্দিকুর রহমানের ক্ষতিসাধনে চক্রান্ত করে আসছে। ইতিমধ্যে তার ব্যাপক ক্ষতি করে এই চক্রটি।বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নেয়ামতি ইউনিয়নের পশ্চিম মহেশপুর মৌজায় জে এল নং -১৪, এসএ ২৮১ নং খতিয়ানের এস.এ ৯৮৪ নং দাগের ৭৯ শতাংশ ভূমি ভোগ দখলিয় মালিক সিদ্দিকুর রহমান। এই সম্পত্তি জবর দখল চেষ্টা করতে ভূমিদস্যু আজিজ ,রবিউল গং অব্যাহতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভূমিদস্যু আজিজ গং দিন মজুর সিদ্দিকুর রহমানকে হত্যা করতে একাধিক ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে চক্রান্তে লিপ্ত রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হত্যা করে লাশ গুম করার পায়তারা করে আসছে ভূমিদস্যু আজিজ ,সেলিম গং। চক্রটি ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক হয়রানির ও খুন জখমের পায়তারা করে আসছে।
বর্তমানে ভুক্তভোগী দিন সিদ্দিকুর রহমান তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছে। ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে আশু দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবারটি।



ফেসবুকে আমরা
নোটিশ