বাউফল প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে কর্পূর কাঠি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে ডেকে নিয়ে অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা। গত রবিবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে সন্ত্রাসীদের হুমকিতে মামলা করতে সাহস পায়নি ঐ শিক্ষক।হামলায় আহত শিক্ষক রকিব উদ্দিন জানান, উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি এলাকায় নেছার উদ্দিন এর জমি নিয়া অন্য পক্ষের সাথে সমস্যা ছিল। সালিশীতে ওই জমি নেছার কাগজ অনুযায়ী পায়নি, আমি সালিশও না পক্ষও না। ওদের ধারনা আমি সালিশদের বলে দিয়ে জমি নেছারকে পাইতে দেইনি। আমি এই সালিশ এর ব্যাপারে জড়িত না। তাই রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় মৃত্যু ইউনুস মৃধার ছেলে মেহেদী হাসান ইরান আমাকে ডেকে নিয়ে কথা বলা অবস্থায় মৃত্যু আবু মৃধার ছেলে হামিদুল ও মোকলেছ হাওলাদারের ছেলে নেছার আমার উপর অতর্কিত হামলা করে। হামলায় আমার বাম চোখে গুরুতর যখম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আমি রোববার রাতে মামলার উদ্দেশ্য বাউফল গেলে বিভিন্নভাবে ভয় ভিতি দেখায়। মামলা করার পরে আমাকে বাড়িতে থাকতে দিবেনা। আর ও অনেক অসুবিধা হবে বলে মুঠোফোন এ হুমকি দেয়।অভিযুক্ত নেছার উদ্দিন এ প্রতিনিধিকে জানান, আমরা বন্ধু একে অপরের বন্ধু। আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। স্থানীয় ভাবে মিমাংসা করবো। কালাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওস্থানীয় সাবেক মেম্বার বাদল মৃধা জানান, দুর্বৃত্তরা আমাদের দলের কেউ না। ওরা খারাপ প্রকৃতির লোক।কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন তুহিন জানান, আমি বর্তমানে এলাকার বাইরে আছি। এলাকায় এসে বিষয়টি খতিয়ে দেখে মিমাংসার ব্যবস্থা করবো।