বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে যুব লীগ নেতা হাসান গাজী ও যৌতুক মামলায় পলাতক আসামি রাসেল সরদারকে গ্ৰেফতার করেছে বাউফল থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) তাদেরকে গ্ৰেফতার করে রবিবার পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।বাউফল থানা সূত্রে জানা গেছে, উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠী গ্ৰামের মৃত্যু হারুন গাজীর ছেলে হাসান গাজীকে বাউফল থানার মামলা নং-২৪(৮)২৪খ্রি: ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড একটি মামলায় ধুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে শনিবার (২২ মার্চ) দুপুরে এবং অপর আসামি রাসেল সরদারকে শনিবার (২২ মার্চ) রাতে তাঁতেরকাঠি এলাকায় তার নিজ বাড়ি থেকে যৌতুক মামলায় গ্ৰেফতার করা হয়।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ধুলিয়া ইউনিয়নের যুব লীগ নেতা হাসান গাজী ও যৌতুক মামলায় পলাতক আসামি রাসেল সরদারকে গ্ৰেফতার করে পটুয়াখালী কোর্টে পেরন করা হয়েছে।