রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

এস,এম,আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি : একনেকে অনুমোদনকৃত বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করে জনভোগান্তি কমানোর দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ
সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েক হাজার নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। উলিপুরের মুল সড়কে তীব্র যানজট কমাতে উলিপুর হেলিপ্যড থেকে বজরা চিলমারী বাইপাস সড়ক ৩ দশমিক ৩ কিলোমিটার নির্মানের জন্য ৬৮ কোটি ৫৩ লাখ টাকা একনেকে অনুমোদন হয়। কিন্তু দীর্ঘদিনেও বাইপাসের জন্য জমি অধিগ্রহণ না করায় প্রকল্পের অর্থ ফেরত যাবার আশংকায় আজ এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারী এম এস স্কুলের ছাত্র আতিক বলেন,উলিপুরের মুল সড়কে এতবেশি জ্যাম লাগে যে আমরা সঠিক সময়ে স্কুলের ক্লাসে অংশ নিতে পারিনা। ছাত্রী সেলিনা পারভীন বলেন,আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি বাইপাস হবে এখন যখন বরাদ্দ এসেছে তখন ভিন্ন কথা শুনছি।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, জামায়াতের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, জামায়াতের সুরা সদস্য আব্দুল জলিল, বিএনপির যুগ্ম আহবায়ক শিক্ষক নেতা ওবায়দুর রহমান বুলবুল, বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ,শ্রমিক নেতা হামিদুর রহমান লিটন সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, বাইপাস সড়ক একনেকে পাশ হয়েছে। বাইপাস আমাদের প্রাণের দাবি। উলিপুরের উন্নয়নে জনভোগান্তি কমাতে, বাইপাস এর কাজ দ্রুত শুরু করতে হবে।



ফেসবুকে আমরা
নোটিশ