বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলায় মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(০২/১০/২০২৪ ইং তারিখ) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নস্থ পাইলট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী এ সময় তার আস্তানায় তল্লাশি চালিয়ে ১৮৭ বোতল ফেনসিডিল ২৮.৫ কেজি গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ছয়টি এন্ড্রয়েড মোবাইলসহ পাঁচজনকে আটক করেছে নৌ বাহিনী। এ অভিযানে বাংলাদেশ নৌ বাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদুল এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও ভোলা সদর থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল সমূহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ