সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বাংলাদেশ গণমুক্তির পার্টি আগুনের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার ও সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, গত মঙ্গলবার রাজধানীর
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘর পুড়ে গিয়ে অসংখ্য পরিবার গৃহহীন, সর্বস্বহারা ও মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এই দুঃখজনক ঘটনার জন্য বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি) গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছে। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত দাঁড়ানো এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব।খবর আইবিএননিউজ ।
নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানিয়েছন,
১. ক্ষতিগ্রস্ত সব পরিবারকে অবিলম্বে নিরাপদ অস্থায়ী আশ্রয়, খাবার, ও চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে।
২. ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৩. আগুনের কারণ ও দায় নির্ধারণে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
৪. বস্তিবাসীদের জন্য দীর্ঘমেয়াদি নিরাপদ আবাসন নিশ্চিত করতে সার্বিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে—মানবিক বিপর্যয়ের এই মুহূর্তে রাজনৈতিক বিভাজন নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও দুর্যোগ মোকাবিলায় আন্তরিক মানবিক ভূমিকা। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানাই এবং পুনর্বাসন কার্যক্রমে সকল মহলের সহযোগিতা কামনা করছি।



ফেসবুকে আমরা
নোটিশ