শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বোরহানউদ্দিনে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে ইবিতে আসছেন তারেক রহমান

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে বাঞ্ছারামপুরে মশাল মিছিল হামলার ঘটনায় অভিযুক্তের বাড়ি উপজেলার তাতুয়াকান্দি গ্রামে।

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাইযোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা বলে স্থানীয়ভাবে জানা গেছে। অভিযুক্ত বিল্লাল মিয়া ওরফে ইলিয়াস মিয়ার বাড়ি উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাঞ্ছারামপুরে মশাল মিছিল করেছে পৌর যুবদল।
মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলী, যুবদল নেতা গিয়াস উদ্দিন, সালাম সরকার, মোঃ সাজু, ছাত্রদল নেতা ইসমাইল সহ আরো অনেকে। এ-সময় ইমান আলী বলেন, ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিক হেনস্তার তীব্র নিন্দা জানাই। আমলাকারী যদি বাংলাদেশে আসে তাকে রাজপথ থেকে হাত-পা ভেঙে আমরা প্রশাসনের কাছে দিব। সেই সাথে আমরা বাঁধন আপার পাশে আছি থাকবো বাঞ্ছারামপুর উপজেলা যুবদল পৌর যুবদল মাঠে আছি। বাঁধন আপার ভয় নেই আমরা আপামর জনসাধারণ আপনার পাশে আছি। এর সাথে বাংলাদেশের জুলাই যোদ্ধাদের পাশে আমরা সব সময় আছি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, বাঁধনের ওপর হাত তোলার ঘটনায় অভিযুক্ত হিসেবে ইতালি প্রবাসী বিল্লাল মিয়া ওরফে ইলিয়াস মিয়ার নাম আলোচনায় এসেছে। তিনি বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ইসলাম মিয়ার ছেলে। জানা যায়, ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে একদল বাংলাদেশির বিরুদ্ধে তাঁকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন বাঁধন। তাঁর অভিযোগ, হামলাকারীরা তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন, তাঁর মুঠোফোন ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। পরে তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন।এদিকে, বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ