মোঃ উজ্জল রহমান,ঝালকাঠি প্রতিনিধি :
কর্মঠ, প্রাণোচ্ছ¡ল, সরল, শিক্ষার্থীদের প্রিয়, পাঠদানে বন্ধুবৎসল, কবি, লেখক, আবৃতিকার ও অমায়িক মানুষটি সত্যিই বহু প্রতিভা এবং গুণের অধিকারী। একজন গুণী শিক্ষকের যেসব বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় তার সবগুলোই বিদ্যমান। পাঠদানে পটু, খুবই আন্তরিক, প্রাণবন্ত উপস্থাপনা, গানে সুকণ্ঠি, উপস্থিত অভিনয়, বিভিন্ন সাময়িকিতে ছড়া ও কবিতা প্রকাশিত হয়েছে অসংখ্য। গল্প ও প্রবন্ধ লিখেছেন অনেক। যা জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনসহ একাধিকবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। মানবিক মানুষ হিসেবেও তিনি সর্বমহলে পরিচিত। তিনি হলেন ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি। ঝালকাঠি জেলা ও উপজেলা প্রশাসন, বিদ্যালয় পরিচালনা কমিটি, সহকর্মী, অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আস্থা অর্জন করেছেন। শিমুল সুলতানা হেপি জানান, ছোট বেলা থেকেই ছড়া-কবিতায় লেখায় অনেক ঝোঁক। বয়স বাড়ার সাথে সাথে তার লেখালেখির উদ্দমও বাড়তে। সহপাঠিদের মধ্যেও ফলাফলে আগানো ছিলো সবসময়। সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ ও পরিচালনার পাশাপাশি সমানতালে চলতে থাকে শিক্ষাগ্রহণও। উচ্চশিক্ষা অর্জন করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ২০০৬ সালে চাকুরী নেন তিনি। কির্ত্তিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ২০১১ সালে যোগদান করে এখন পর্যন্ত দক্ষতা ও সুনামের সাথে অব্যাহত দায়িত্ব পালন করছেন। তিনি আবৃত্তিকার, বেতারের নিয়মিত সঞ্চালক, লেখক, ২০১১ সালে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক, ২০১৬ সালে বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষার্থী ঝরে পড়া রোধে ২০১৮ সালে বিভাগ শ্রেষ্ঠ, ২০২২ সালে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন। দক্ষতা ও তৎপরতায় ক্রীড়া, কাবিং, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিশুরা ২২টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। ফুটবলে বিভাগের রানার্স আপ শাপলা কাব অর্জন করেছে ২০ টি। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় সত্তে¡ও এখানে সাহিত্য, সংস্কৃতিসহ সকল চর্চায় ঈর্ষণীয় সাফল্য রয়েছে। ইনোভেশন শোকেসিং ২০২৩ ও ২০২৪ সালে বিভাগের সেরা উদ্ভাবক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়া, জন প্রশাসন মন্ত্রণালয় এর বিভাগের সেরা উদ্ভাবক স্বীকৃতি লাভ করেন হেপি।
৮টি গ্রন্থ, ৬০০ এর উপরে প্রকাশিত প্রবন্ধ, নিবন্ধ লিখেছেন তিনি। গল্প লেখায় যুগান্তর ওয়ালটন সেরা গল্প লেখক, নেদারল্যান্ড এম্বাসি কর্ত্তৃক সেরা গল্প লেখক হিসেবে ল্যাপটপ পুরস্কার প্রাপ্তি, শিশু ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের জেলার সেরা জয়িতা নির্বাচন, ক্যামব্রিয়ান কলেজ থেকে সেরা শিক্ষক সম্মাননা, সংস্কৃতি মন্ত্রণালয়ের পুরস্কার, সার্ক পত্রলিখনে বাংলাদেশের প্রথম পুরস্কারসহ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ। এ টু আই নির্বাচিত এম্বাসেডর, সেরা নেতৃত্ব, সেরা অনলাইন পারফরমার নির্বাচিত হবার পুরস্কার রয়েছে তার ঝুলিতে।বাংলাদেশ বেতারের নিয়মিত সঞ্চালক ও শিক্ষার্থীদের আসর এর নিয়মিত শিক্ষক। শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে ছোটবেলা থেকেই যুক্ত রয়েছেন তিনি।
শিমুল সুলতানা হেপী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যে ধারণা সমাজে প্রচলিত আছে। সেই ধারণার পরিবর্তন আনতেই যত চেষ্টা। দীর্ঘ শ্রম এবং স্বপ্নের ফলাফল এই অর্জন।