মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে দালালচক্রের মোট ০৮ জন দালালকে আটক করেছে র‍্যাব-৮, বরিশাল

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের খুন ধর্ষণ, চুরি, ডাকাতি, চোরাকারবারিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ১২ মে ২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে দালাল চক্রের মোট ০৮ জন দালালকে আটক করে। আটককৃত দালাল চক্রের সদস্যরা হলেন ১। মোঃ রুবেল (২২), সাং-চরমোনাই, পোঃ চরমোনাই, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ২। তাসনিম জাহান মিম (২৩), সাং-হবিরকাঠি, পোষ্ট-চাচইর, থানা-ঝালকাঠি, জেলা-ঝালকাঠি, ৩। হাফিজা আক্তার, সাং-রাইপয়সা, পোঃ রাইপয়সা, থানা-কোতয়ালি, জেলা-বরিশাল, ৪। সুমি আক্তার (১৯), সাং-কামদেবপুর, পোষ্টঃ কামদেবপুর, থানা-কোতয়ালি, জেলা-বরিশাল, ৫। লাবনী আক্তার নাজমা (২৮), সাং-চৈতা, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, ৬। আইয়শা সিদ্দিকা (৩০), সাং-কাশিমপুর, পোঃ কাশিমপুর, থানা-বিমানবন্দর, জেলা-বরিশাল, ৭। ছাবিনা (৩০), সাং-চৈতা, পোঃ চৈতা, থানা-মির্জাগঞ্জ, জেলা-বরিশাল, এবং ৮। রুমান সরদার (১৭), সাং-কাশিপুর, পোঃ কাশিপুর, থানা-বিমানবন্দর, বরিশাল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। চিকিৎসা নিতে আসা সাধারণ জনগণ বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছে। সাধারণ জনগণকে ভাল চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যাওয়া, আগে ডাক্তার দেখানোর জন্য অবৈধভাবে টাকা নেওয়া, হাসপাতালে বেড পাওয়ার জন্য টাকা নেওয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ ও তাদের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ভুল চিকিৎসায় অনেক নিরীহ মানুষের প্রাণহানিসহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকান্ডের খবর পাওয়া যায়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান ও জরিমানা করা হয়। এক জন অপ্রাপ্ত বয়স্ককে সতকর্তামূলক মুচলেকার মাধ্যমে মুক্তি দেয়া হয়। উল্লেখ্য, যে কোন ধরনের অস্থিতিশীলতা, চোরাকারবারি ও দালাল চক্রকে আইনের আওতায় নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনে র‍্যাব-৮, বরিশাল দৃঢ় প্রতিজ্ঞ।



ফেসবুকে আমরা
নোটিশ