মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী’র বিরুদ্ধে আদালতে মামলা

বরিশাল ব্যুরো : বরিশাল উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে হারুন বেপারীর বসত ঘর ভাংচুর হামলা লুটপাট করে জমি দখলে নেয় একই বাড়ির প্রতিপক্ষ বিল্লাল হোসেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে বেপারী বাড়িতে এঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হারুন বেপারী ২০ অক্টোবর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১২ জনের নামে অভিযোগ এনে মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন বিল্লাল বেপারী, মোহাম্মদ মকবুল হোসেন, আলি ইসলাম ঘরামি, মোহাম্মদ মন্টু মৃধা,সালেহা বেগম, রফিকুল ঘরামি, তামিম হোসেন, আমির প্যাদা,লিটন বেপারী,ঝুমুর বেগম খুকু বেগম,নাজমা বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে বরিশাল পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ইতিমধ্যে প্রতিপক্ষ বরিশাল পানি উন্নয়ন বোর্ডে কর্মরত
উপ-সহকারী প্রকৌশলী বিল্লাল হোসেন ৩০-৪০ জনের একটি দল নিয়ে মঙ্গলবার ( ৫ নভেম্বর) রাতে ঔ বিরোধী সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে।এ সময় হারুন বেপারী, তার ছেলে ও তার ভাই ভাইয়ের ছেলে বাধা প্রদান করলে তাদেরকে ভয় ভীতি হুমকি দেয় বিল্লাল বেপারী। বেল্লাল বেপারীর ভয়ে উজিরপুর মডেল থানায় গিয়ে পুলিশের কাছে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে বেলাল বেপারী জোরপূর্বক ঘর নির্মাণ বন্ধ রাখতে বলেন। পরে সেখান থেকে পুলিশ চলে আসলে পুনরায় আবার সেই ঘর নির্মাণ করে বেল্লাল।এই ঘটনায় ভুক্তভোগ হারুন বেপারী ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। বরিশাল নথুল্লাবাদ কস্তুরী রেস্তোরায় বুধবার (৬নভেম্বর) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলে, আমরা অসহায় গরিব মানুষ চা বিক্রি করে জীবিকা নির্বাহ করি আমাদের ক্রয় কৃত ভোগ দখলিয় জমিতে থাকা ঘর ভাঙচুর করে লুটপাট চালিয়ে জমি দখলে নেয় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন। মঙ্গলবার রাতে দলবল নিয়ে সেই বিরোধী ও সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে তাতে আমরা বাধা দিলে আমাদেরকে ভয় ভীতি ও জীবননাশের হুমকি দেয়। আমরা থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রনে আনে। এমন অবস্থায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বিল্লাল হোসেন। তার লেজুর ধরে তিন বছর আগে পানি উন্নয়ন বোর্ডে চাকরি নেয়। চাকরি পাওয়ার পর থেকে একের পর এক আমাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়ে আমাদের একমাত্র ক্রয় কৃত সাব কবলা দলিলের জমি জবরদখল করে দখলে নিয়ে ঘর নির্মাণ করে । অন্তবর্তী কালীন সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের আশু সুদৃষ্টি কামনা করে ভুক্তভোগী অসহায় পরিবার।



ফেসবুকে আমরা
নোটিশ