বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

বরিশালে মাদ্রাসা অধ্যক্ষের বাড়িতে হামলা,মামলা দায়ের

বরিশাল ব্যুরো : বরিশাল উজিরপুর বামরাইল ইউনিয়নের আটিপাড়া এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক আলী ফারুকীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। বড়াকোঠা ইউনিয়নের পূর্ব বড়াকোঠা মোবারক আলী ফারুকীর বাড়িতে ১৪ অক্টোবর সোমবার বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ফারুকীর ছেলে সলিমুল্লাহ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞত ৪০-৫০ নামে অভিযোগ এনে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্রুত বিচার আইনে ১৬ অক্টোবর বুধবার মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন,
পূর্ব বড়াকোঠা গ্রামের নুরুল হকের ছেলে মোহাম্মদ জলিল,গাববাড়ী গড়িয়া গাভা গ্রামের শামসুল হকের ছেলে মামুন মৃধা,ঔ একই গ্রামের পনির গাজী, গাববাড়ি গ্রামের মোহাম্মদ আলী হোসেন হাওলাদার ছেলে ওবায়দুল হাওলাদার, ঔ একই গ্রামের হাকিম হাওলাদারের ছেলে মোহাম্মদ সোহাগ,বেল্লাল রাড়ীর ছেলে আনোয়ার রাড়ী,পনির গাজীর ছেলে মোহাম্মদ রাজু, সেলিম ড্রাইভারের ছেলে আহাদ আলী, আলাউদ্দিনের ছেলে রহিমসহ অজ্ঞাত ৪০-৪৫ জন। তারা এ ঘটনার জন্য বিএনপি রাজনীতির সাথে জড়িত জলিল, মামুন মৃধা,পনির গাজীর তাদের দায়ী করছেন। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে এবং মামলার এজাহারে উল্লেখিত বিবরণ জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের পূর্ব বাড়াকোঠা গ্রামের স্থানীয় বিএনপি নেতা পরিচয় দানকারী মোহাম্মদ জলিল, মামুন মৃধা,পনির গাজীসহ ৪০-৪৫ জনের একটি দল বড়াকোঠা ইউনিয়নের পূর্ব বড়কোঠা গ্রামে আটিপাড়া এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক আলী ফারুকীর বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়,ঘরে হামলা ভাঙচুর করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগীর।হামলাকারীরা আরো দুটি ঘর ভাঙচুর ঘরে।ভুক্তভোগীদের দাবি, ঘটনা সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।উজিরপুর থানা বিএনপি সাবেক সভাপতি আব্দুল মন্নান মাস্টার বলেন, এই ধরনের কোন ঘটনা ঔ জায়গা থেকে কেউ সুনির্দিষ্ট ভাবে বলতে পারেনি,তার পরেও যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করে তার দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিবে না। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পুলিশ তদন্ত করতেছে,তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ