শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

বরিশালে বিএনপি অফিস পোড়ানো মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বিএনপির অফিস পোড়ানো মামলায় দলিল লেখক সমিতির সাবেক জেলা সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল সিটি কর্পোরেশনের কালেক্টারের পুকুর পাড় থেকে বুধবার ( ২২ জানুয়ারি ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে তাকে কোতোয়ালী মডেল থানায় নেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোহাম্মদ আলী বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিসের জেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। গত ৪ আগস্ট দুপুরে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। সে মামলায় এজাহারে ৩০৯ নাম্বার আসামি।



ফেসবুকে আমরা
নোটিশ