বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বরিশালে নারী মাদক কারবারি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের মাদক ও চোরাচালান রোধে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক মুক্ত দেশ গড়তে নিরলস ভাবে কাজ করে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‌্যাব। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী এবং সেনাবাহিনীর একটি বিশেষ যৌথ আভিযানিক দল অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় বরিশাল মহানগরের কোতয়ালী থানাধীন ১০ নং ওয়ার্ডের ভাটার খাল এলাকায় একটি বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৭ (সাত) কেজি গাঁজা ও ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ মায়া আক্তার জ্যোতি (২২), স্বামী— মোঃ মনোয়ার হোসেন, সাং—রসুলপুর, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ভাটার খাল এলাকায় জনৈক রাজিব চৌধুরীর মালিকানাধীন বাড়িতে এক নারী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এপ্রেক্ষিতে, আভিযানিক দলটি উক্ত বসত ঘরে উপস্থিত হলে গ্রেফতারকৃত আসামী একটি সাদা প্লাষ্টিকের বস্তা খাটের নিচে লুকানোর চেষ্টা করে। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত বস্তাটি তল্লাশী করে চারটি ব্যাগে মোট ০৭ (সাত) কেজি গাঁজা এবং ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় আসামীর নিজের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও মাদক বিক্রির মোট ৩১,৪৯০.০০ (একত্রিশ হাজার চারশত নব্বই) নগদ টাকা উদ্ধার করা হয়।পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামীর বিরুেদ্ধে বরিশাল মহানগরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) এবং ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মাদকের নিয়মিত মামলা করে আসামী ও উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ