শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল করতে তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড

প্রেস বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জাটকা নিধন প্রতিরোধে ১লা মার্চ থেকে ৩১ এপ্রিল ২০২৫ পর্যন্ত দুই মাস ব্যাপী অভয়াশ্রম এলাকায় জাটকা আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা কার্যক্রম-২০২৫ চলাকালীন মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে সর্বদা তৎপর রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে এ বাহিনী। চলমান জাটকা রক্ষা কর্মসূচি অধিকতর বেগবান করার লক্ষ্যে বরিশালের বেলস্ পার্কে মঙ্গলবার (৮ এপ্রিল) হতে (১৪ এপ্রিল) সোমবার ২০২৫ তারিখ পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’ উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। এপ্রেক্ষিতে,জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’ এর নৌ-র‍্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সুসজ্জিত নৌযানসমূহ। উক্ত সময়সীমার মধ্যে কোস্ট গর্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মৎস সম্পদ রক্ষায় দিন রাত ২৪ ঘন্টা টহলের মাধ্যমে সর্বদা নজরদারি অব্যাহত রাখবে কোস্ট গার্ড। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। অভায়শ্রম গুলোতে মা মাছ রক্ষায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম আছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ