জামাল হোসাইন। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার তিলক গ্রামের বাসিন্দা অসহায় দিনমজুর সোহেল ,জুয়েল ,সাগর , রুবেল ,সাথী আক্তার, ওয়ারিশ সূত্রে প্রাপ্য ভোগ দখলিয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে স্থানীয় ভূমিদস্যু কুদ্দুস , কামাল, আজিজ নানাবিধ ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। ভূমিদস্যু চক্রর্টি ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে একাধিক মামলা, হামলা এবং মারধর করে। এছাড়া বিভিন্নভাবে সোহেল , জুয়েল , সাগর , রুবেল , সাথী আক্তার গংদের ক্ষতিসাধনে চক্রান্ত করে আসছে। ইতিমধ্যে তাদের ব্যাপক ক্ষতি করে এই চক্রটি।বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের তিলক মৌজায় জে এল নং -১১, বি.এস ৪৭৪ নং খতিয়ানের বি.এস ২৫১, ২৫৫, ২৫৬, ২৫৭, ২৫৮, ২৬১, ২৫৯,২৬০ নং দাগের ২৬ শতাংশ ভূমি ওয়ারিশ সূত্রে এবং ভোগ দখলিয় মালিক সোহেল , জুয়েল , সাগর , রুবেল , সাথী আক্তার । এই সম্পত্তি জবর দখল চেষ্টা করতে ভূমিদস্যু কুদ্দুস , কামাল ,আজিজ গং অব্যাহতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভূমিদস্যু কুদ্দুস ,কামাল , আজিজ গং সোহেল , জুয়েল , রুবেল , সাগর , সাথী আক্তারকে হত্যা করতে একাধিক ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে চক্রান্তে লিপ্ত রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হত্যা করে লাশ গুম করার পায়তারা করে আসছে ভূমিদস্যু কুদ্দুস , কামাল , আজিজ গং। চক্রটি ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক হয়রানির ও খুন জখমের পায়তারা করে আসছে।
বর্তমানে ভুক্তভোগী দিন মজুর সোহেল ,জুয়েল , রুবেল , সাগর , সাথী আক্তার তাদের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছে। ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে আশু দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবারগুলো ।