সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ ৩নং দুর্গাপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে দোয়া ও সমর্থন চান মোঃ রেজাউল করিম উপল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

প্রেস বিজ্ঞপ্তি : এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, এসআরবি-৮, সদর কোম্পানী, বরিশাল এর চৌকস আভিযানিক দল বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন রুপাতলী এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী মিলন খান, পিতা- আলী আহম্মেদ খান, সাং- বৈরকাঠি, থানা- উজিরপুর, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মিলন খান এর বিরুদ্ধে যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় রবিশালের উজিরপুর থানায় একটি সাজা ওয়ারেন্ট জারি আছে, যার জিআর নং-১৫/১৭ (বানারীপাড়া), ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১১(খ)। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায়, বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ১৪(চৌদ্দ) বছর সশ্রম কারাদন্ডসহ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ০১(এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে। কিন্তু এসআরবি-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ