রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল ২৯ জুলাই ২০২৬ তারিখ বিকালে বরিশালের কোতয়ালী থানাধীন বরিশাল পৌরসভাস্থ নথুল্লাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত মোঃ মুন্না হাওলাদার (৩২), পিতা-শওকত আলী হাওলাদার, সাং- ডেফুলিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।মামলার এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম নাজমুল হোসেন (১৯) প্রতিদিনের ন্যায় গত ১৩ জুন ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় অটোরিক্সা গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়। উক্ত তারিখ সকাল ০৯:৫০ ঘটিকায় সর্বশেষ তার স্ত্রীর সাথে ফোনে কথা হয়। তারপর হতে ভিকটিমের আর কোন খোঁজ পাওয়া যায় নি। পরবর্তীতে, সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও ভিকটিমের কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা বরিশালের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রী করেন। খোঁজাখুজির এক পর্যায়ে গত ১৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন ২৬ নং ওয়ার্ডস্থ হরিনাফুলিয়া (কালিজিরা) সাকিনে তেমাথা মুন্সিবাড়ির পোলের নিচের খালে একটি লাশ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের পিতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি তার ছেলের বলে সনাক্ত করেন। তিনি ধারণা করেন যে, গত ১৩ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ভিকটিমকে অটোরিক্সা’সহ অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে তার সাথে থাকা অটোরিক্সাটি ও তার ব্যবহৃত iphone 8+ মোবাইলটি দখলে নিয়ে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে উক্ত স্থানে ফেলে রেখে যায়। পরবর্তীতে, ভিকটিমের পিতা আব্দুল রশিদ মোল্লা (৫১) বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেনঅতঃপর, উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত মোঃ মুন্না হাওলাদার এর উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার বিষয় নিশ্চিত হয়ে, তাকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।সেপ্রেক্ষিতে, র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশালের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ