বরিশাল ব্যুরো : বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড হোগলপাতি গ্রামের মোহাম্মদ ফারুক শাহ্কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জীবনের নিরাপত্তা চেয়ে ৬ জনকে অভিযুক্ত করে নালিশি মামলা দায়ের করে। অভিযুক্তরা হল সিদ্দিক শাহ্, সবুর জমাদ্দার, মোহাম্মদ রাজা, মোহাম্মদ নাসির মেম্বার, ইউসুফ শাহ্,রেহেনা বেগম সহ অজ্ঞাতনামা। এই মামলা করায় ক্ষিপ্ত হয়ে পুনরায় আবার হত্যার হুমকি দেয়। সূত্র জানায়, ফারুক শাহ্’র ভোগ দখলিয় রেকর্ডিও সম্পত্তির মধ্যে থেকে জোরপূর্বক রাস্তা নেওয়ার অপচেষ্টা চালায় পিছনের বসবাসরত পরিবার রেহেনা বেগম, ইউসুফ। তাতে বাধা দেয় ফারুক শাহ্। ফারুক সাহ্’র জমি থেকে রাস্তা নিতে না পেরে বিএনপি-র নামধারী কিছু অসাধু ব্যক্তিদের ভাড়া করে ইউসুফ এবং রেহেনা প্রতিনিয়ত হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ফারুক শাহের। এদিকে ফারুককে শায়েস্তা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালে গ্রাম পুলিশের মাধ্যমে নোটিশ পাঠায় এবং সে নিজে ফোন করে হত্যার হুমকি দেয় । নোটিশ পাওয়ার পর যদি তুই আমার পরিষদে হাজির না হও তোকে পুলিশ দিয়ে ধরিয়ে এনে টানিয়ে পিটাবো। এর আগে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নিয়ে ফারুকের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করে বের হওয়ার জন্য হত্যার হুমকি দিয়ে আসে। এ ব্যাপারে জানার জন্য চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে সে রিসিভ করেনি। অন্যদিকে অভিযুক্ত প্রতিবেশী রেহেনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি কোন লোক ভাড়া করেনি এবং ফারুককে হত্যার হুমকি দেইনি এগুলো মিথ্যে। এ ব্যাপারে সবুর জমাদ্দারের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমাদের বিচার না মানায় এবং আমিসহ চেয়ারম্যান কে অবমূল্যায়ন করার জন্য আমরা হত্যার হুমকি দিছি ঘটনা সত্য। তিনি আরো বলেন, ফারুক শাহ্ বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি মামলার দেওয়া হয়েছে ভবিষ্যতে আরো অনেক মামলায় জড়িয়ে দিবো বলে হুঁশিয়ারি দেন।