সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বন্যা আতঙ্কে পদ্মা,গড়াই পাড়ের মানুষ

এন এইস সোহান কুষ্টিয়া : ফারাক্কা বাঁধের সব কয়টি গেট খুলে দেয়ায় খবরে আতংকে দিন কাটাচ্ছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মা ও গড়াই পাড়ের বাসিন্দারা। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করছেন উপজেলাটির নদী তীরবর্তী সাত ইউনিয়নের লক্ষাধিক মানুষ। যদিও বৃহস্পতিবার পর্যন্ত পদ্মা ও নদীতে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পায়নি।ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে গত জুলাই মাসে কয়েক দফা পদ্মা নদীতে পানি বৃদ্ধি পায়। আগষ্টের মাঝামাঝিতে পানি কিছুটা কমতে শুরু করে। তবে হঠাৎ করে ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ার খবরে আতংকিত হয়ে পড়েছেন পদ্মা ও গড়াই তীরবর্তি বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। ফলে এ সময় উপজেলার আমবাড়িয়া ও গোপগ্রাম ইউনিয়নের নিম্নঅঞ্চল প্লাবিত হয়ে থাকে। এবারও ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে ইতিমধ্যে তলিয়ে গেছে চরের আবাদি ও ফসলের বিস্তীর্ণ মাঠ। ডুবে গেছে চরাঞ্চলে চাষ করা ধান, মরিচসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। তবে পানি লোকালয়ে এখনো প্রবেশ করেনি। কিন্তু গত সোমবার ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ার খবরে আতংকিত হয়ে পড়েছে উপজেলার বাসিন্দারা।পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, পদ্মা নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে মঙ্গলবারের তুলনায় বুধবার সকালে ০.০১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানির উচ্চতা ১১.৯৯ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল যা বিপদ সিমার ১.৮১ সেন্টিমিটার নীচে।খোকসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: দোস্তদার হোসেন জানান, বন্যা দেখা দিলে প্রয়োজনীয় খাদ্য পণ্যসহ অন্যান্য উপকরণ সামগ্রীর সংকট না হয় সে জন্য উর্ধ্বতন কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।ইউএনও ইরুফা সুলতানা বলেন, ‘খোকসা উপজেলায় বন্যার ঝুঁকি নেই। পদ্মা ও গড়াই পাড়ের মানুষদের আতংকিত না হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। বন্যা দেখা দিলে অগ্রীম সতর্কতা হিসেবে মাইকিং করা হবে।’



ফেসবুকে আমরা
নোটিশ