সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বগুড়া কাহালুতে চিরকুট লিখে চার বছরের মেয়ে সন্তানকে হত্যা করে মা এর আত্মহত্যা

বায়েজিদ হোসেন :বগুড়া জেলা :বগুড়ায় কাহালু থানাধীন বিরকেদার ইউনিয়ন এলাকায় চার বছরের মেয়ে সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার অটোচালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম(২৪) এবং তাদের সন্তান মুশফিকা খাতুন। এসময় মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল- ‘ আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ মো.  শাহীনুজ্জামান। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,  জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যান চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাসায় বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে জুলেখা তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলছে এবং নাতনী মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি সাথে সাথে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে দুই মরদেহ উদ্ধার করা হয়। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোন তথ্য পাওয়া যায়নি।  আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ